নলছিটি উপজেলা কল্যাণ সমিতি, ঢাকাপ্রতিষ্ঠিত ১৯৮৬

আমাদের পরিচিতি

নলছিটি উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা — প্রতিষ্ঠিত ১৯৮৬

নলছিটি উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার যে মানুষেরা কর্মজীবনে বা পড়াশোনার সূত্রে ঢাকায় বসবাস করেন, এই সমিতি তাঁদের একসূত্রে বেঁধে রেখেছে।

সমিতির সদস্যদের মধ্যে রয়েছেন বিচারক ও আইনজীবী, প্রশাসনিক ও সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী। সমিতির সদস্যপদ আজীবন।

এই ওয়েবসাইটের লক্ষ্য — ঢাকায় থেকেও নলছিটির মানুষ যেন একে অপরকে সহজে খুঁজে পান, সমিতির নোটিশ ও কার্যক্রম জানতে পারেন এবং এলাকার প্রয়োজনে একসাথে এগিয়ে আসতে পারেন।

সদস্যদের পেশাভিত্তিক শ্রেণি

কার্যকরী পরিষদ ২০২৫-২০২৮

বর্তমান পরিষদের সকল সদস্যের পরিচিতি দেখুন।

কার্যকরী পরিষদ